জার্মানির রাজধানী বার্লিনে লরি চালিয়ে হামলার ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।
শহরের একেবারে কেন্দ্রে ক্রিসমাসের ব্যস্ত একটি বাজারে দ্রুত গতিতে চলা একটি লরি উঠিয়ে দিয়ে এই হামলা চালানো হয়।
এতে ১২ জন নিহত হয়। আহত হয়েছে আরো ৪৮ জন।
প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে।
বলা হচ্ছে, হামলাকারী চালক জার্মানিতে একজন আশ্রয়প্রার্থী শরণার্থী। তিনি পাকিস্তানের নাগরিক।
গত বছর তিনি জার্মানিতে প্রবেশ করেছেন।
ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাকে হামলার কিছুক্ষণের মধ্যেই আটক করা হয়।
তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জার্মান সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এরপরই পুলিশ বার্লিন বিমান বন্দরের কাছে একটি শরণার্থী শিবিরে তল্লাশি চালিয়েছে।

No comments:
Post a Comment